Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৫ , ৮:২৭ অপরাহ্ণ

মাদারীপুরে সরকারি জায়গা দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের হিড়িক

লেখকঃ আজকালের কণ্ঠ

এস এম তানবীর : মাদারীপুর পৌর শহরে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা তৈরি করে ভাড়া দেওয়ার চলছে হিড়িক। মানা হচ্ছে না সরকারি কোনো নিয়মনীতি।প্রশাসনের কোন ধরনের হস্তক্ষেপ না থাকায় দখলদাররা আরও বেশি বেপরোয়া হয়ে উঠায় সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

এরকম অবৈধ পাকা স্থাপনা তৈরি করে ভাড়া দেওয়া হচ্ছে, অদৃশ্য কোনো কারন ছাড়া প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অবৈধ স্থাপনা তৈরি নিয়ে সৃষ্টি হয়েছে জনমনে ব্যাপক ক্ষোভ। সরেজমিন ঘুরে দেখা যায়, পৌর শহরের চরমুগুরিয়া নয়াচর এলাকায়, এল,জি,আরডি সড়কের রাস্তার উপর দুই পাশ দিয়ে সরকারি জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করে দোকান ঘর তৈরি ও ভাড়া দেওয়া হচ্ছে। গড়ে উঠেছে ছোট বড় প্রায় ১২০ টির মতো ব্যবসা প্রতিষ্ঠান এবং নির্মানাধীন চলমান।

এছাড়া পৌরসভা চরমুগুরিয়া নয়াচর এলাকায় সরকারি খাস জায়গা দখল করার ফলে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মানকারী একজন, মোঃ রানা হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব, এল,জি,আরডি অফিসের কর্মর্কতা, সদর থানার ওসি আদিল হোসেন, পৌর ভূমি কর্মকর্তাসহ সকলেই জানেন।

এল,জি,আরডি প্রকৌশলী বালুল চন্দ্র কৃতদাস বলেন, ঐ জায়গা আমাদের এল,জি,আরডির না, সরকারি খাস খতিয়ানের তাই ঐ বিষয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিতে পারেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গত দুই দিন আগে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারছি, পরে খবর নিয়ে জেনেছি, অবৈধ স্থাপনা নির্মানধীন ঐ জায়গা নাকি সড়ক বিভাগের তারপর ও আমরা বিষয় টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আজকালের কন্ঠ/আর বি/টি

প্রিন্ট করুন