Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৫ , ৮:২৪ অপরাহ্ণ

নাজিরপুরে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

পিরোজপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর তাজিমূল উম্মাহ্ দাখিল মাদ্রাসা হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা কাজী জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, বাগেরহাট জেলা জামায়াতের তারবীয়াত সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারী সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ্ বেলালী ও মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জামায়াতে ইসলাম, যুব বিভাগ, শ্রমিক কল্যান ফেডারেশন, ওলামা বিভাগ, ইসলামী ছাত্র শিবির এবং মহিলা শাখা সহ দুই শতাধিক বাছাইকৃত দায়িত্বশীল দের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন