Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৫ , ৮:২২ অপরাহ্ণ

ভবিষ্যতে প্রযুক্তি জ্ঞান অর্জনসহ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না জানবে তারা রাজনীতিতে পিছিয়ে পড়বে : জহির উদ্দিন স্বপন

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যতে প্রযুক্তি জ্ঞান অর্জনসহ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না জানবে তারা রাজনীতিতে অনেক পিছিয়ে পড়বে।

যে রাজনৈতিক নেতা দিনরাত পরিশ্রম করে সভা-সমাবেশ করার পর তার ওই সভা সমাবেশের তথ্যটি সঠিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পারবে না। তিনি যত বড় নেতাই হন একসময় তার রাজনীতিতে তার গুরুত্ব কমে যাবে। প্রযুক্তি জ্ঞান ও সোশ্যাল মিডিয়া জ্ঞান বিহীন রাজনৈতিক কর্মীরাও এক সময় তার নিজ দলের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে । অতএব নিজেকে রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে দলের কাছে বেশি বেশি গ্রহণযোগ্য করে তুলতে হলে অবশ্যই তাকে প্রযুক্তি জ্ঞান ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রয়োজনীয় জ্ঞানটুকূ অর্জন করতেই হবে। অন্যথায় দলের কাছে ওই নেতা বা কর্মীর কোন মূল্যই থাকবে না। ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপি’র নেতাকর্মীদেরকে অবশ্যই প্রযুক্তি জ্ঞান অর্জনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারে দক্ষতা অর্জন করতেই হবে।

বুধবার দুপুরে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সাথে মতবিনিময়় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট মাকসুদ হোসেন, সোস্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও যুবদল নেতা মনির হোসেন মাস্টার, তরিকুল ইসলাম কাফি, জসিম উদ্দিন হাওলাদার, এস এম মাসুদ রানা, ছাত্রদল নেতা মোঃ আল-আমিন প্রমূখ।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন

প্রিন্ট করুন