মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি : “আমি কন্যা শিশু– স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হলরুমে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সদস্য প্রতিমা রানী, প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, শিশু পরিষদের সভাপতি পলি কর্মকার, সদস্য প্রফুল্ল কর্মকার প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি/এম