নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মাবলীর প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী ০২ বাউফলের সকল হিন্দু সম্প্রদায়ের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর শুভেচ্ছা পৌঁছে দিলেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইন্জিনিয়ার একেএম ফারুক আহম্মেদ তালুকদার,তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাউফল উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল (৩০শে সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
বিএনপি এ কেন্দ্রীয় নেতা পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার,হিন্দু সম্প্রদায়ের উপর কোন অন্যায় অত্যাচার অবিচার হলে কোন রকম ছাড় দেওয়া হবেনা, কঠোর হাতে দমন করা হবে বলো জানান তিনি
এসময় বাউফল উপজেলা বি এন পির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বি এন পির সাবেক সদস্য সচিব অলিয়ার রহমান,বগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ শিকদার, বাউফল উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ মন্জু,বিএনপি নেতা,আবদুল হালিম সহ বাউফল উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি