Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৫ , ১২:৫৭ পূর্বাহ্ণ

দুমকিতে বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

লেখকঃ আজকালের কণ্ঠ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তারা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার শুভেচ্ছা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়ে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, সাবেক জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান এবং সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মো. সফিউল বসার উজ্জল।

এছাড়া উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি সভাপতি মো. খলিল মুন্সি, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, জাহিদ হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নান্নু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদ আলম মৃধা এবং তাঁতি দলের আহ্বায়ক মাসুদ সরদার।

প্রিন্ট করুন