মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খাঁনের পিরোজপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠানে বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী।
সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিতে,নিরাপদে ও নির্বিঘ্নে যাতে পালন করতে পারেন সে লক্ষে আমরা আপনাদের পাশে আছি। পূর্ণ নিরাপত্তায় ধর্মীয় উৎসব যাতে উদযাপন করতে পারেন সেজন্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে শহর থেকে গ্রামে ছুটে এসেছি। আপনাদের পূর্ণ নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা তারেক রহমানের নির্দেশ। বিএনপি সব সময় শান্তিতে বিশ্বাসী। আওয়ামী সন্ত্রাসীরা, বিশৃঙ্খলকারীরা যাতে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পূজা উদযাপনে বাধাবিঘ্ন সৃষ্টিকর্তা না পারে, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন থেকে শুরু করে দাউদপুর বাজার,হুলারহাট সহ উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন, লিফলেট বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আগামী সংসদ নির্বাচন সম্পর্কে বলেন,”আমি ছাত্র জীবন থেকে জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং বর্তমানেও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং সব সময় সুখে দুঃখে এলাকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি পিরোজপুর -১ আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। সেজন্য আমি আপনাদের সহ সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থী। আপনাদের সহযোগিতা পেলে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ।”
মতবিনিময় ও পূজা মন্ডপ পরিদর্শনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম শেখ, যুগ্ম আহবায়ক নেছার শেখ, কলাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি চাঁন সরদার, সাধারণ সম্পাদক মোঃ রনজু কাজী, পৌর ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, বনি আমিন, নওশাদ বেল্লাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি/এম