মোঃ খোরশেদ আলম : কুমিল্লা জেলার তিতাস থানায় নতুন ওসি হিসেবে মোঃ খালেদ সাইফুল্লাহ যোগদান করেছেন। ৭ ব্যাচে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ঢাকা জেলার কৃতি সন্তান। তিনি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গ্রেজুয়েশন সম্পূর্ণ করেন
গেল সোমবার ২৯ সেপ্টেম্বর রাতে তিতাস থানার দ্বায়িত্বভার গ্রহণ করেন।জানা যায়, মোঃ খালেদ সাইফুল্লাহ তিতাস আগমনের পর থানায় কর্মরত পুলিশ অফিসাররা ফুলেল শুভেচ্ছা জানান
এর আগে তিনি দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সফলভাবে দ্বায়িত্ব পালন করেছিলেন।
পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক,জুয়া,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ওসি মোঃ খালেদ সাইফুল্লাহ
আজকালের কন্ঠ/আর বি/কে