সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সকাল সাড়ে ৬টায় বড়বাড়িয়া পশ্চিম পাড়া এলাকায় এক বছরের শিশু বাচ্চা রায়হান মিয়া পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
বড়বাড়িয়া গ্রামের সুজা মিয়ার ছেলে রায়হান মিয়া।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের সুজা মিয়ার এক বছরের শিশু বাচ্চার রায়হান মিয়া আজ সকাল ছয়টায় সকলের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরের পানি থেকে শিশুর রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা সুজা মিয়া বলেন, সকালবেলা আমার স্ত্রী ছেলের রায়হানকে উঠানে দেখে পারিবারিক কাজ করতে যায়। এ সময় শিশু পুকুরের পানিতে পড়ে যায়।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, পানিতে এক শিশু মারা গেছে শুনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম বলেন, এক শিশু বাচ্চার মৃতদেহ হাসপাতালে আনা হয়েছিল।
আজকালের কন্ঠ/আর বি/জে