Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫ , ১০:৪৭ পূর্বাহ্ণ

বাউফলে সাংবাদিকদের সঙ্গে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের মতবিনিময় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বাউফলেরর বিএনপি দলীয় সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার মতবিনিময় করেন।

আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাউফল প্রেসক্লাব বীর উত্তম মুক্তিযোদ্বা শামসুল আলম তালুকদার মিলনায়তন কক্ষে বাউফল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম অাহবায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত শাহজাহান হাং,নাজিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা অধ্যাপক সেলিম প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন