Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫ , ৬:২০ অপরাহ্ণ

মহাষষ্ঠীর পূজো দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু নেত্রকোনায়

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধি : মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নেত্রকোনায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনিতে মন্দিরগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

পুরাণ মতে, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্রিত হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হয় এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গার। এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে আসছেন এবং দোলায় (পালকি) চড়ে বিদায় নিবেন।

পঞ্জিকা অনুযায়ী, পাঁচ দিনব্যাপী এই মহোৎসব শনিবার সন্ধ্যায় পঞ্চমী তিথিতে দেবীর বোধন (জাগ্রত) সম্পন্ন হওয়ার পর ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। আজ রোববার শুরু হয়েছে মহাষষ্ঠী। শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়। আজ দুর্গাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হলো। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী।

দেবীর বোধন হয় ষষ্ঠীর সায়ংকালে অর্থাৎ সূর্যাস্তের পরে, এটাই নিয়ম। শনিবার সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত পঞ্চমী ছিল। এরপর থেকে ষষ্ঠী শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত আছে। তাছাড়া রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী শেষ হবে বেলা ১১টা ১২ মিনিটে। তারপর সপ্তমী শুরু হয়ে যাবে। ফলে রোববার সন্ধ্যাকালে আর ষষ্ঠী পাওয়া যাবে না। সেজন্যই শনিবার দেবীর বোধন সম্পন্ন হয়েছে।

পুজার পৌরহিত তিনি আরও বলেন, বোধনের নিয়মটা হচ্ছে বিল্ববৃক্ষ তলে পূজা করা হয়। কারণ, বিল্ববৃক্ষে দেবী দুর্গা ছোট্ট শিশু কুমারীরূপে অবস্থান করেন। দক্ষিণায়নের কারণে দেবী যেহেতু নিদ্রিত থাকেন, তা থেকে তাকে জাগরিত করার জন্য এই বন্দনা পূজা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন