নবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও চীনের South China Sea Institute of Oceanology, China Academy of Sciences (SCSIO, CAS), Guangzhou-এর মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার চীনের গুয়াংঝুতে অবস্থিত ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান SCSIO, CAS-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাককানইবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং প্রতিস্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। চীনের পক্ষে স্বাক্ষর করেন SCSIO-এর উপ-মহাপরিচালক প্রফেসর ড. Qiang Lin এবং প্রতিস্বাক্ষর করেন Laboratory of Ocean and Marginal Sea Geology-এর প্রফেসর ড. Chuanxiu Luo।
চুক্তি স্বাক্ষরের আগে দুই প্রতিষ্ঠানের পরিচিতি ও ভবিষ্যৎ যৌথ গবেষণার সম্ভাবনা তুলে ধরেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী, প্রফেসর ড. চুয়ানসিউ লুও এবং প্রফেসর ড. জিয়ানওয়ে চি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাককানইবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী এবং SCSIO-এর প্রফেসর ড. Cholun Li, প্রফেসর ড. Yehui Tan, প্রফেসর ড. Rong Xiang, প্রফেসর ড. Lanlan Zhang, প্রফেসর ড. Jianguo Liu, প্রফেসর ড. Tianran Chen, প্রফেসর ড. Jianwei Chi সহ অন্যান্য শিক্ষক ও গবেষকবৃন্দ।
চুক্তি স্বাক্ষরের পর জাককানইবির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও SCSIO-এর উপ-মহাপরিচালক প্রফেসর ড. Qiang Lin নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কপি গ্রহণ করেন। পরে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।
এ সময় জাককানইবির প্রতিনিধি দলকে SCSIO-এর গবেষণাগারসমূহ ঘুরে দেখানো হয় এবং চলমান গবেষণা কার্যক্রম ও অর্জিত ফলাফল তুলে ধরা হয়।
এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, শিক্ষক-গবেষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, ফেলোশিপ (পোস্টডক, পিএইচডি, মাস্টার্স), ভিজিটিং স্কলারসহ বহুমুখী গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ তৈরি হলো। যা ভবিষ্যতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি/এস