Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ১:৪৫ অপরাহ্ণ

মোহনগঞ্জ নদী থেকে অবৈধভাবে বালু উওোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোতালিব মিয়া (৪০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় কংস নদীতে থাকা বালুভর্তি বাল্কহেড জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা করা হয়।

অভিযুক্ত ড্রেজার মালিক মোতালিব মিয়া কলমাকান্দা উপজেলার বাসিন্দা

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক প্রভাবশালী চক্র উপজেলার ধনু ও কংস নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করেন।

পরে এসব বালু মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ও টেংগাপাড়াসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। শুক্রবার দুপুরে অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা বালু নিয়ে একটি বাল্কহেড পৌরশহরের টেংগাপাড়া কংস নদীর ঘাটে লাগে। খবর পেয়ে বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা বালু বিক্রি করা দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক মোতালিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন