নাটোর প্রতিনিধি : ‘টেকসই উন্নয়নে পর্যটন্থ-এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আরিফ হোসেন।
সভায় বক্তারা বলেন, নাটোরের প্রেক্ষাপটে পর্যটন অপার সম্ভাবনাময় খাত। এই সম্ভাবনাকে কাজে লাগাতে রাণী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন, চলনবিল, হালতিবিল, গোসাইজীঁর আশ্রমসহ জেলার সব পর্যটন স্থানকে পর্যটনবান্ধব এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হবে। পর্যটকদের আবাসন, পরিবহন এবং গুণগতমানের খাবার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাবের নাটোর জেলা সভাপতি শামীমা লাইজু নীলা,পুলিশ পরিদর্শক মো. সাইদুর রহমান,ইউনিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ।
এর আগে জেলা প্রশাসকরে কার্যলয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।
আজকালের কন্ঠ/আর বি/আর