Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ১২:০২ অপরাহ্ণ

গুরুদাসপুরে সেনা হজ্ব এন্ড ট্রাভেলস অফিস উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সেনা হজ্ব ও ওমরাহ ট্রাভেলস এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর দুধ বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু বক্কর সিদ্দিক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোঃ নুরুল ইসলাম, আরাফাত হোসেন, আব্দুস সামাদ, আবুল হোসেন, হুসেন আলী, এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম, আমান উল্লাহ, আব্দুর রশিদ, মোতালেব হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন