বাউফলের কালাইয়া বন্দরে ২ টি দোকান আগুনে পুড়ে ছাই | Daily AjKaler Kontho

বাউফলের কালাইয়া বন্দরে ২ টি দোকান আগুনে পুড়ে ছাই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
বাউফলের কালাইয়া বন্দরে ২ টি দোকান আগুনে পুড়ে ছাই

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের আলী আকবর স্কুলের সামনে ২ টি দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ শুক্রবার (২৬/০৯/২৫) সন্ধ্যা সাতটায় আগুনে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা যায় এনায়েতের চায়ের দোকানের থেকে আগুনের সূত্রপাত হয় এনায়েতের দোকান পুরোটাই পুরে ছাই হয়ে যায়। এনায়েতের মুদী মনোহরী ও ভ্যারাইটিজ রকমের ব্যবসা এবং জামা কাপর লন্ডির কাজও করেন সেখানে থেকে আগুন লেগেছে বলে দাবি করেন স্থানীয় লোকজন।

এনায়েতের মুদি দোকান সবটাই আগুনে পুড়ে যায় এবং শাহাবুদ্দিন সাবুর দোকানটি আংশিক পুড়েছে গেছে। বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন বলেন লন্ড্রি অথবা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড হতে পারে।

আজকালের কন্ঠ/আর বি/এম