Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫ , ৮:৩৩ অপরাহ্ণ

দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে পিআর পদ্ধতি চালুকরণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে উপজেলা সদরের থানা গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আসন্ন নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহম্মেদ, সেক্রেটারি ক্বারী ওয়ালীউল্লাহ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌরসভা জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ফেস্টুন ও জামায়াতের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা হাতে নিয়ে মিছিলে উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন