Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫ , ৭:০০ অপরাহ্ণ

নাটোরে ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

নাটোর প্রতিনিধি : নাটোরে ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নাটোর শহরে মাদ্রাসামোড়ে ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দীকি, সিনিয়র সহসভাপতি মুফতি রাকিববিন আনোয়ার,সাধারন সম্পাদক এম এম ওমর ফারুক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন জুলাই সনদের ভিক্তিতে জাতীয় সংসদ নির্বাচন,দূশ্যমান গনহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িংনিশ্চিতকরন,বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয়পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি/আর

প্রিন্ট করুন