Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫ , ৪:৪৮ অপরাহ্ণ

‘পিআর না বুঝলে বেশী করে পড়াশুনা করুন’ আমীর আব্দুল করিম

লেখকঃ আজকালের কণ্ঠ

গাইবান্ধা প্রতিনিধি : পিআর না বুঝলে বেশী করে পড়াশুনা করুন, প্রয়োজনে আমাদের কাছে এসে বসুন, পিআর সম্পর্কে বুঝিয়ে দেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম সরকার। তিনি আজ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৫ দফা দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিলের আগে গাইবান্ধা পৌরপার্কে সমাবেশে আরো বলেন, বিগত দিনে আপনারা কেয়ার টেকার সরকারও বুঝতেন না, পরে ঠিকে বুঝেছেন। ‘

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহুরুল হক, সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবির রানা, শহর আমীর মোঃ ফেরদৌস আলম ফিরোজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোঃ নয়া মিয়া, শহর জামায়াতের সেক্রেটারি আবুল হাসান মন্ডল, সদর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার।

সমাবেশের পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন