Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫ , ৪:২৪ অপরাহ্ণ

বাউফল পৌর ছাত্রদলের উদ্যোগে দ্বিতীয় সপ্তাহেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

লেখকঃ আজকালের কণ্ঠ

সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফল পৌর শহরে ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রদল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে বাউফল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর, পৌর ছাত্রদল নেতা মাসুম, আবু, রাকিব, তানভীর প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু পৌরসভার একার দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তাই এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে তারা নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলেন এবং নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখেন।

এছাড়া সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় নাগরিকদের সচেতন করেন ছাত্রদল নেতারা। কর্মসূচির অংশ হিসেবে যেসব এলাকায় অবস্থান করা হয়েছিল, সেখানে তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়।

ছাত্রদল নেতারা বলেন, এ কর্মসূচি আগামী সপ্তাহগুলোতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন