Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫ , ৩:৫০ অপরাহ্ণ

ধোবাউড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা এমরান সালেহ্ প্রিন্স

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে গতকাল (২৬ সেপ্টেম্বর ২০২৫) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা আশপাশের বসতবাড়ি ও দোকানপাটে ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি পরিবার ও ব্যবসায়ী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, “মানবিক দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকতে।”

স্থানীয়রা বিএনপি নেতা এমরান সালেহ্ প্রিন্সের এই উদ্যোগকে প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন