Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫ , ১১:৩৮ পূর্বাহ্ণ

নাটোরে পি আর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

লেখকঃ আজকালের কণ্ঠ

নাটোর প্রতিনিধি : নাটোরে পি আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এতে নাটোরের সাত উপজেলার জামায়াত এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি সাদিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ন্যায্য দাবিগুলো মানতে হবে।

নেতারা আরও দাবি জানান, দেশের সার্বিক সংকট নিরসনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি/আর

প্রিন্ট করুন