নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় ১০২ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) নেত্রকোনা সদর উপজেলার রাইদুম রৌহা ইউনিয়নের জামতলা বাজার থেকে সকাল ৮টায় মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক জনাব মো নাজমুল হকের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম ঘটনাস্থলে অবস্থান করে সন্দেহ জনক একটি অটোরিকশা তল্লাশি করে ১০২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটককারি হচ্ছে পূর্বধলার উপজেলার খলিশাউর ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল বাশার (৩৮)।আটককৃত ১০২ বোতল বিদেশি মদের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪,৪৬,০০০ টাকা।নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর এস/ এস