Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ৭:১৫ অপরাহ্ণ

বীরগঞ্জে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

দিনাজপুর জেলা  প্রতিনিধি:  ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে দিনাজপুরের বীরগঞ্জে “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ। এসময় গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

 

আজকালের কন্ঠ/আর এস/এম

প্রিন্ট করুন