পিরোজপুর জেলা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭৭টি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ,আর মামুন খান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ.আর মামুন খান তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার মোট ৭৭টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম, থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর মামুন খান, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এমরান মুন্সি, ছাত্রদল নেতা বায়জিদ আহমেদ সাব্বির প্রমুখ। মঠবাড়িয়া দঃ বন্দর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবু সাওজাল বলেন, এই মহৎ উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায় সাধুবাদ জানাই। এ আর্থিক অনুদানে আমরা কিছুটা হলেও উপকৃত হবো।
বিএনপি নেতা এআর মামুন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি বছরের ন্যায় মঠবাড়িয়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সামান্য কিছু উপহার প্রদান করেছি। আমি হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি এবং থাকবো।
আজকালের কন্ঠ/আর এস/এন