পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১.৩০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এ জনসচেতনতা সৃষ্টি ও প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এস আই মাসুদ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মৎস্যজীবী, ও জেলেরা উপস্থিত ছিলেন। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।
আজকালের কন্ঠ/আর বি/এন