Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ১২:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত কাজী আখতার উল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা অর্জন করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। আইন-শৃঙ্খলা রক্ষা, দক্ষ নেতৃত্ব, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং জনগণের আস্থা অর্জনে তাঁর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ জেলার সাংবাদিক সমাজের পক্ষ থেকে এসপি কাজী আখতার উল আলমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সাংবাদিকরা মনে করেন, তাঁর কর্মদক্ষতা, সততা এবং মানবিক দৃষ্টিভঙ্গি জেলার পুলিশ প্রশাসনকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, কাজী আখতার উল আলমের মতো সৎ, সাহসী ও দক্ষ কর্মকর্তার নেতৃত্বে ময়মনসিংহ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং জনসেবামূলক কার্যক্রমে পুলিশ জনগণের পাশে থাকবে।

এ সম্মাননা শুধুমাত্র ময়মনসিংহ জেলার গর্ব নয়, বরং পুরো পুলিশ বাহিনীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন