মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বেলায়েত হোসেন বেল্লাল (৩৫) নামে এক যুবকের লাশ ঘরের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত বেল্লাল ২নং বালিপাড়া ইউনিয়নের পূর্ব বালিপাড়া ৫নং ওয়ার্ডের ইসকেন্দার আলী শেখের বড় ছেলে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তার নিজ ঘরের পাশে ডোবা থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন।
পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত বেলায়েত হোসেন (বেল্লাল) পেশায় একজন মাইক্রো চালক এবং ঢাকায় বসবাস করেন। বিগত শুক্রবার (১৯সেপ্টেম্বর) সে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে। অদ্য বুধবার (২৪সেপ্টেম্বর) দুপুরে তার শিশু ভাগ্নেকে দিয়ে পাকা সুপারি গাছ থেকে পারিয়ে তার ঘরের পাশের ডোবার পাশে বসে সুপারি ছড়া থেকে ছিড়তে থাকে। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে,পরে ডোবার পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন এসে তাকে ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহতের মা জানান,বেল্লাল মৃগী রোগে আক্রান্ত ছিল এবং এর আগে কয়েকবার সে স্টোক করেছে। বেল্লাল বলেছে এই সুপারি পারা শেষ করে পুরনো বাড়ির সুপারি পারতে যাবে। তাকে দেখতে না পেয়ে তারা ধারণা করেছে হয়তো সে পুরনো বাড়ির সুপারি পারতে গেছে। অনেকক্ষণ তার কোন খোঁজ খবর না পাওয়ায় বেল্লালকে তার মা খোঁজাখুঁজি করতে থাকে। পরে ডোবায় বেল্লালের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করেন। স্টোক করে অসুস্থ অবস্থায় ডোবার পানিতে পড়ে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না বলে পরিবার নিশ্চিত করেছেন।
ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন জানান,উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫নং পূর্ব বালিপাড়া ওয়ার্ডে বেলায়েত হোসেন (বেল্লাল) শেখ নামে এক যুবকের লাশ ডোবা থেকে উদ্ধারের ঘটনায় পুলিশের একাধিক সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পরে মৃত্যু হয়েছে বলে তার মা ও স্ত্রী জানিয়েছেন। এ ব্যাপারে ইন্দুরকানী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকালের কন্ঠ/আর বি/এন