Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ৪:৫৬ অপরাহ্ণ

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ৩০ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ ০১(এক) মাদক কারবরি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ১। সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির আভিযানিক দল ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ভোর অনুমান ০৫:৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভালুকা পৌরসভার ০৩ নং ওয়ার্ড এর কলেজ উত্তর রোডস্থ খালি জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে দাড়িয়ে থাকা একটি সাদা রঙের নোয়া গাড়ি দেখতে পেয়ে চালকের আসনে বসা ব্যক্তিকে গাড়িতে কি আছে জিজ্ঞাসা করলে ইতস্থত বোধ করে।
তার কথাবার্তা সন্দেহ জনক মনে হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নেশাজাতীয় অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে।   উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ কেজি গাঁজা, বহনে ব্যবহৃত ০১টি NOAH গাড়ী  জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজা এর বাজার মূল্যে আনুমানিক ৬,০০০০০/-(ছয় লক্ষ) টাকা।
২। আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আসামী ও উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো
প্রিন্ট করুন