পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী সরকারী কলেজে একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী কলেজ শাখার আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কাউখালী কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবির সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির। কাউখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব তালুকদার ও সিনিয়র সহ-সভাপতি মোঃ সোলায়মান কাজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এইচ,এম দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক আল মাহমুদ সুমন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ছাত্রদলের উপজেলা শাখার সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় আগত নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আজকালের কন্ঠ/আর এস/এন