জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তিনদিন ব্যাপী স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে জবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যে পরিমান মৌলিক সহায়তা প্রয়োজন তা আমরা পাচ্ছি না। সেজন্য জবি ছাত্রদল শিক্ষার্থীদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরন কর্মসূচির আয়োজন করেছে।আজকে প্রথম দিন আমরা মেয়েদের মেডিক্যাল সেবা দিব।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রূপন্তী রত্না বলেন, জবি ছাত্রদলের উদ্যেগে আয়োজিত জরুরি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরন কর্মসূচির প্রথম দিনে আমরা মেয়েদের গাইনি সমস্যার সমাধান এবং ফ্রী ওষুধ সরবরাহ করছি।ইতোমধ্যে ২০০ এর অধিক শিক্ষার্থী সেবা টি গ্রহন করেছে। আগামী বুধবার স্কিন স্বাস্থ্যসেবা ও বৃহস্পতিবার মেডিসিন স্বাস্হ্যসেবা কর্মসূচি পালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শরমীন বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির পরিবর্তন এসেছে। ছাত্রদের কল্যানেই ছাত্ররাজনীতি হওয়া উচিৎ। ছাত্রদল আজ যে মেডিকেল ক্যাম্প করেছে শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষার্থীদের কল্যাণে আসবে। শিক্ষার্থীরা উপকৃত হবে এটি ভালো দিক।
আজকালের কন্ঠ/আর এস/এস