গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলা বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কবুতর উড়িয়ে দেওয়া হয়।
সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক নুরুল আজাদ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদন্দীতা করছেন। ভোট গ্রহন শুরু হয় দুপুর ১২ টা দিকে যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সদরের ১৩ টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটার প্রত্যক্ষ ভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
আজকালের কন্ঠ/আর এস/এস