গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে নাটোরের গুরুদাসপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই মা সমাবেশের আয়োজন করা হয়।
কুমারখালী পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জনাব আলী। এছাড়াও সহকারী শিক্ষা অফিসার রবিউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য নাদিম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ১৬জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।মা সমাবেশে উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অফিসার মোঃ জনাব আলী বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ অন্যন্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
আজকালের কন্ঠ/আর এস/জা