Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২২, ২০২৫ , ১১:২২ পূর্বাহ্ণ

লেবাননে ইসরাইলি হামলায় ৩ মার্কিন শিশুসহ নিহত ৫

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক  : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় তিন মার্কিন শিশু ও তাদের বাবাসহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় এক হিজবুল্লাহ সদস্যও নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

এ হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছে লেবানন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা চালিয়েছে ইসরাইল।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘ইসরাইলি হামলা দেশের দক্ষিণে আমাদের জনগণকে লক্ষ্য করে ভীতি প্রদর্শনের বার্তা দেয়।

প্রিন্ট করুন