Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০২৫ , ৬:১২ অপরাহ্ণ

ঐক্য ভাঙলে বিভ্রান্ত হবে ভোটার: ডা. জিয়াউদ্দিন হায়দার

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দলের ঐক্য অক্ষুণ্ণ রাখতে হবে এবং কোনো নির্দিষ্ট নেতা বা মনোনয়নপ্রার্থীর চারপাশে বিভক্ত হওয়া যাবে না।

রবিবার (২০ সেপ্টেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জিয়া হায়দার জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের আস্থা পুনর্গঠনে কাজ করছে। জনগণকে বোঝাতে হবে, বিএনপি সরকার গঠন করলে তাদের জীবনে কীভাবে ইতিবাচক পরিবর্তন আসবে। এজন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও জলবায়ু পরিবর্তনের মতো খাতে উন্নয়ন হবে দলের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে।

তিনি সতর্ক করে বলেন, কোনো নির্দিষ্ট নেতা-কেন্দ্রিক রাজনীতি করলে ভোটাররা বিভ্রান্ত হয়, দল দুর্বল হয় এবং ঐক্য নষ্ট হয়। তাই ধানের শীষকে সামনে রেখে রাজনৈতিক লক্ষ্য স্থির করার আহ্বান জানান তিনি।

ডা. জিয়া হায়দার আরও বলেন, বিএনপি একটি জনগণ-কেন্দ্রিক দল। তাই প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা অর্জন করা, তাদের সমস্যার সমাধান খুঁজে দেওয়া এবং ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন