সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার দুপুরে রামকৃষ্ণ সেবাশ্রম মাঠে আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন ফন্টের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সুত্রে জানা গেছে, উপজেলা ও পৌরসভায় এ বছর ৪৩ টি মন্ডপে ৪৩ টি দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে যেন দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক মহাদেব চন্দ্র সাহা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব শংকর লাল রায়, জেলা পূজা উদযাপন ফন্টের যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র সাহা, উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি অলক কৃষ্ণ পাল প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব শঙ্করলাল রায় বলেন, আইনশৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত উপলক্ষে মতবিনিময় সভা করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি