Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০২৫ , ১১:২৭ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে উপজেলা বিএনপির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা জনগণকে অবহিতকরণ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর ) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, এই পঙ্গু রাষ্ট্রকে কীভাবে পূনর্গঠন করা যায় সেই লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত সভাপতি ৩১ দফার রূপরেখা দিয়েছিলেন কীভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায়। সেই রূপ রেখার ইতিমাধ্যে সদর উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ভোট সংগ্রহে কাজ চলছে। তাই এখন আর আমাদের ঘরের বসে থাকার সময় নেই। এই ৩১ দফা প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন তারা বিগত দিনগুলোতে ভোট দিতে পারে নাই। এই সাড়ে তিন কোটি নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, এই বিশাল একটি ভোটারের অংশকে আমাদের দলের অন্তর্ভুক্ত করতে হবে। দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই নতুন ভোটারের মধ্য থেকে অন্তত এক কোটি নতুন ভোটারকে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। তাই ইতিমধ্যে এ বিষয়ে কাজ করা হয়েছে।

উল্লেখ্য- অনুষ্ঠান শেষে বিগত দিনে দলের যারা শহীদ হয়েছেন এবং শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন