Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৭:০৫ অপরাহ্ণ

সাবেক জনতা ব্যাংকের কর্মকর্তা রাজিবুল হাসানের পরিবারের হাতে সহকর্মীদের আর্থিক সহায়তা প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা মরহুম সরকার রাজিবুল হাসানের পরিবারের কাছে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিকারপুর মরহুমের নিজ বাড়িতে জনতা ব্যাংক অফিসার্স ব্যাচ-২১ এর পক্ষ থেকে সংগৃহীত ৮ লক্ষ ৫৯ হাজার টাকা হস্তান্তর করা হয়। ২১ ব্যাচের পক্ষ থেকে ব্যাচ কর্মকর্তা মো. মোতাহার হোসেন এর উদ্যোগে ও নেতৃত্বে উক্ত ব্যাচ এর কর্মকর্তাদের নিজ নিজ উদ্যোগে মানবিক অর্থ সংগ্রহ করা হয়েছে। আর্থিক সহযোগিতা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মো. নিয়াজ মোরশেদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার জিয়াউল হাসান, সিহাব আহমেদ, বুলবুল ইসলাম, জুয়েল রানা, আখতারুল ইসলাম, রাসেল আহমেদ, আতাউর রহমান, মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম, মনজুরুল ইসলামসহ ২১ ব্যাচের প্রায় ৩৫ জন সদস্য।

অনুষ্ঠানের আগেই মরহুম সরকার রাজিবুল হাসানের কবর জিয়ারত করেন সহকর্মিরা। তার রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। এসময় আলোচনা সভায় ২১ ব্যাচের পক্ষ থেকে মোতাহের হোসেন বলেন, সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতে ও তারা এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে চান এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আশা বাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন