সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার : পটুয়াখালী বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মশিউর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমান ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তোফায়েল হোসেন মিশু সিকদার ও মোঃ রুবেল হোসেন। শনিবার সকাল ১০টায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় এবং দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এ এস এম এনামুল হক ফলাফল ঘোষণা করেন।
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। নতুন নেতৃত্বের হাত ধরে বাউফলের সাংবাদিকরা আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি/এস