Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৪:৫৮ অপরাহ্ণ

আওয়ামীলীগ কে পূণবাসনকারী এবং জেলা বি.এন.পির মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

গাইবান্ধা প্রতিনিধি : আওয়ামীলীগ কে পূণবাসনকারী এবং জেলা বি.এন.পির মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়।
গাইবান্ধা পৌর বি.এন.পির যুগ্ম-আহবায়ক বৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃনমূল জেলা বি.এন.পির নেত্রী বৃন্দের আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে শহরের নাট্য সংস্থা মার্কেটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক, কামরুজ্জামান সেলিম, এ্যাড হানিফ বেলাল, শফিকুল ইসলাম রুবেল সহ অন্যান্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন বর্তমান কমিটি অনেক আগেই মেয়াদউত্তীর্ন হয়েছে, সেই মেয়াদ উত্তীন কমিটিই আজ মোটা অংকের টাকার বিনিময়ে ফ্যাসিষ্টকে পূর্নবাসনের কাজ চালিয়ে যাচ্ছে।শুধু তাই নয় সদরের ছোট ছোট কমিটি গুলোতেও টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ উঠেছে।

তাই অচিরেই মেয়াদ উত্তীন কমিটি বাতিল করার দাবি জানান। সেই সাথে এই কমিটির অধিনে ঘোষিত সকল ইউনিটের নির্বাচন বন্ধের দাবি জানানো হয়। অনুষ্ঠিত এ মানবন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারি ও পুরুষ কর্মি উপস্থিত ছিল।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন