মিয়া মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বেপজা নিয়ন্ত্রণাধীন একটি কারখানায় আমজাদ হোসেন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তথ্য সূত্রে জানা যায়, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বেপজা নিয়ন্ত্রণাধীন জায়েন্ট বিডি ফুটওয়ার লিমিটেড নামে একটি কোরিয়েন কারখানায় কাজ করতেন গাইবান্ধা জেলা সদর থানার খোলা হাঁটি পশ্চিম পাড়ার ৫০ বছরের আমজাদ হোসেন। বৃহস্পতিবার কারখানায় কাজ করার সময় লোহার ভারি দরজা ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
সহকর্মী কারখানার শ্রমিক আলমগীর সহ অন্যান্যরা আমজাদ হোসেন কে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন কে মৃত ঘোষণা করেন।
আমজাদ হোসেন শাহজালাল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই কারখানায় কাজ করতেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি
আজকালের কন্ঠ /আর এস/এইচ