পিরোজপুর জেলা প্রতিনিধি : বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রথমে রাজধানী এভারকেয়ার হাসপাতালে পরে ঢাকার পিজি হাসপাতালে সর্বমোট দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের কীর্তি সন্তান,বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক, সর্বজন শ্রদ্ধেয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এম.এ. মান্নান হাওলাদার।’ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪.৩০ টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। একইদিন (শুক্রবার) বিকেল পাঁচটায় (আছরবাদ) জন্মস্থান পিরোজপুরের ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার চাড়াখালী নিজ বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এম. এ. মান্নান হাওলাদার কর্মময় জীবনে তিনি বেসরকারি কলেজের অধ্যাপক হিসেবে তার কর্মময় জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি তার মেধা,মননশীলতা ও অসাধারণ প্রতিভায় পদোন্নতি পেয়ে সরকারি কলেজের অধ্যাপক,গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক, পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব,যুগ্ম সচিব,সর্বশেষ পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন শেষে তিনি ২০১৮ সালের এপ্রিলে অবসরে যান।
তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর একজন নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন। সঙ্গীতাঙ্গনে তার অসাধারণ প্রতিভায় তিনি ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেছিলেন। এছাড়া তার কবিতা, গল্প,গান সহ বিভিন্ন লেখালেখিতে ছিল অসাধারণ প্রতিভা। অবসর সময়ে তিনি লেখালেখি ও গান গেয়ে সময় পার করতেন। এলাকায় বিভিন্ন শিক্ষামূলক, সমাজ সেবামূলক ও ধর্মীয় প্রাতিষ্ঠানিক কাজে ও তার অসামান্য অবদান রয়েছে। তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আর মৃত্যুতে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্খী দের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার রুহের মাগফিরাত কামনায় শোক সন্তঃস্থ পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজকালের কন্ঠ /আর এস/এন