ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় খ-সার্কেলের একটি চৌকস টিম গৌরিপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
অভিযানে আসামি জহিরুল ইসলাম (২৮) কে ১.৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় আরেক আসামি আসাদুল্লাহ (৩৮) অভিযান টের পেয়ে পালিয়ে যায়।অপর আরেকটি অভিযানে একই টিম স্বরসতী রাণীকে ০৮ লিটার চোলাই মদ এবং ২০০ লিটার ওয়াসসহ আটক করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরিদর্শক মিজ কানিজ ফাতেমা বাদী হয়ে গৌরিপুর থানায় ২টি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ /আর এস/ব্যুরো