Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ১২:২৩ অপরাহ্ণ

বাউফলে ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ৭ হাজার টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার ( ১৮/০৯/২০২৫) দুপুর ১টায় বাউফল পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে “মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২” এর ধারা ৯ লঙ্ঘনের অপরাধে ধারা ১৩ অনুসারে পলি এক্সরে এন্ড প্যাথলজি, বাউফল হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ক্লিনিক এন্ড চক্ষু হাসপাতাল এই ৩ টি তে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু এবং এম, ও,ডি,সি গোলাম মোস্তাহিদ তাসরিক বাউফল এই মোবাইল টিপ পরিচালনা করেন।

আজকালের কন্ঠ /আর এস/এইচ

 

প্রিন্ট করুন