Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ১১:২৬ পূর্বাহ্ণ

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে নারীদেরকে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে – অধ্যক্ষ আলমগীর হোসেন

লেখকঃ আজকালের কণ্ঠ
পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির আয়োজনে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাস্তবায়নের লক্ষ্যে   নারী নেতৃত্বকে এগিয়ে নিতে নারী সমাবেশের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি’র কার্যালয় সমূখে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণে নারী নেতৃত্বকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ৩১ দফা বাস্তবায়ন করতে হলে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীকে সম্পৃক্ত করতে হবে, কাজ করার সুযোগ দিতে হবে। বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হলো নারীদের সামাজিক ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত করা।  বিএনপি’র আন্দোলন সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণে কেবল দলকে  শক্তিশালীই করবে না বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে,  দলকে সুসংগঠিত করতে ও সকলকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেক নারী তাই নারী সমাজকে বাদ দিয়ে কোন আন্দোলন,সংগ্রাম বা উন্নয়ন হতে পারে না। নারীদের সঠিক মূল্যায়নের ভিওিতে দেশের সামগ্রিক কল্যাণ অন্তর্নিহিত।”
তিনি বলেন,”বিএনপি চেয়ারপার্সন ও ০৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে ও শক্ত হাতে দেশের হাল ধরে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়ে স্বৈরাচার ও একনায়কতন্ত্র নিপাত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। দেশের প্রতিটি অঙ্গনে অগ্রাধিকার ও মূল্যায়নের ভিত্তিতে নারীদের সম্পৃক্ত করেছিলেন। যার কারনে আমাদের নারী নেত্রী আজ অনেক দূর এগিয়ে গেছে। নারীকে সামাজিক, রাজনৈতিক অঙ্গনসহ প্রতিটি ক্ষেত্রে,প্রতিটি আন্দোলন সংগ্রামে,দলের ক্লান্তিলগ্নে সুযোগ দিলে তারা দলকে, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ও গণতন্ত্রের পথ সুগম ও সুন্দর হবে।”
উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এইচ.এম. ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এমদাদুল হক মাসুদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ,জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা বেগম,সিনিয়র সহ-সভাপতি মিসেস তামান্না জামান,যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ,সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু,সাবেক যুগ্ম আহ্বায়ক, আহসানুল হক ছগির উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /আর এস
প্রিন্ট করুন