জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান কালু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। তিনি ২০টি মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েন তিনি।
এএসআই আনোয়ার হোসেন জানান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারীর নির্দেশে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। আটক হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশ জানায়।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।