Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫ , ১২:৪২ অপরাহ্ণ

তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র গণসংযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র গণসংযোগ – মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭সেপ্টেম্বর) রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের কুবরাতলী বাজারে শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন বুলু।

এসময় নিজামপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ পূজামন্ডপের হরিবাসরে হিন্দুধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন আনোয়ার হোসেন বুলু। ভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

হরিবাসর মন্ডপে আনোয়ার হোসেন বুলু বলেন “বাংলাদেশ সম্প্রীতি – ভ্রাতৃত্বের দেশ। এদেশে আমরা বহু বছর ধরে হিন্দু-মুসলিম নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করে আসছি। আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সমস্ত ধর্মের মানুষকে বলতে চাই সবার উপরে আমাদের দেশ বাংলাদেশ। আমরা এদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং সহাবস্থান নিশ্চিত করতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের জন্য নিরাপদ এবং বসবাসযোগ্য এক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

এসময় আরও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, সহ-সভাপতি একে এম জাকির হোসেন, বিএনপি নেতা মোস্তাক হোসেন, রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল, যুগ্ম-আহ্বায়ক সিরাজ-এ-আলম, কাশিমপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশিক মাহমুদ, রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, রাণীনগর উপজেলা তাঁতী দলের সভাপতি সাইফুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আজকালের কন্ঠ /আর এস/আর

প্রিন্ট করুন