Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫ , ৬:০৭ অপরাহ্ণ

কাউখালীতে জেলে নিখোঁজ হওয়ার দুই দিন পর নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে জেলে নিখোঁজ হওয়ার দুদিন পরে তার ভাসমান লাশ উদ্ধার করলো কাউখালী নৌ পুলিশ। নিখোঁজ জেলের নাম নজরুল ইসলাম (৫৫)।সে পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার সোহাঙ্গল গ্রামের শাহজাহান হোসেনের ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯.৩০টার দিকে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কালিগঙ্গা নদীর চরে এক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লঞ্চঘাটে নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে কাউখালীতে কর্মরত নৌ পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ জানান,এক জেলের মাধ্যমে খবর পেয়ে আমরা নিখোঁজ জেলে নজরুল ইসলামের লাশ কালিগঙ্গা নদীর চর থেকে উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান,নিখোঁজ জেলের লাশ বুধবার উপজেলার কালিগঙ্গা নদীর চর থেকে উদ্ধার করে কারো কোন আপত্তি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আজকালের কন্ঠ/আর এস/এন

প্রিন্ট করুন