খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর খানসামা উপজেলার মারগাঁও তফির মেম্বার পাড়ায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক আকিবুল ইসলাম ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার ওসি নজমুল হক এর নেতৃত্ব,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান টি পরিচালনা করেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ভাবকী ইউপির মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর শয়নকক্ষ থেকে একটি স্টিলের ট্রাংকে রাখা ৬৮ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।খানসামা উপজেলার ভাবকী মারগাঁও গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে,রাকিবুল ইসলাম আজাদ (৫০) এর নিজ বাড়ী তল্লাশি করে ৬৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় । আটককৃত রাকিবুল ইসলাম আজাদ কে আসামী করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)/ ১৯ গ/৪১ ধারায় খানসামা থানায় ১ টি মামলা দায়ের করা হয় মামলা নম্বর ০৫ তাং ১৭/০৯ /২০২৫ বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক।

 

আজকালের কন্ঠ/আর এস/আর