Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ৭:৪৭ অপরাহ্ণ

যেসব পেশায় ডিভোর্সের হার বেশি

লেখকঃ আজকালের কণ্ঠ

লাইফস্টাইল ডেস্ক : আধুনিক সমাজে ডিভোর্স এখন আর অচেনা বিষয় নয়। ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্ব ছাড়াও পেশাগত চাপ এবং জীবনযাপনের ধরন বৈবাহিক সম্পর্কে বড় প্রভাব ফেলে। সাম্প্রতিক গবেষণা বলছে, কিছু নির্দিষ্ট পেশায় কর্মরত ব্যক্তিদের মধ্যে ডিভোর্সের হার তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

কোন কোন পেশায় ডিভোর্স বেশি? 

বারটেন্ডাররা

তালিকার শীর্ষে আছেন তারা। রাতের কাজ, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠতা ও জীবনযাপনের ধরনই এ পেশায় ডিভোর্স বাড়ায়।

অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা

পেশাগত কারণে তাদের দাম্পত্য জীবনে অনিরাপত্তা, ঈর্ষা ও প্রতারণার অভিযোগ বেশি থাকে।

উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা

মানসিক চাপ, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা ও সঙ্গীর একাকিত্ব সব মিলিয়ে সম্পর্ক টেকে না।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

রোগীকে অগ্রাধিকার দিয়ে সঙ্গীকে সময় দিতে না পারা তাদের দাম্পত্য সম্পর্কে ফাঁক তৈরি করে।

ক্যাসিনো ও গেমিং সার্ভিসেস ওয়ার্কাররা

জুয়ার পরিবেশ ও জীবনযাপনের ধরন বৈবাহিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

ফ্লাইট অ্যাটেনড্যান্টস

আকর্ষণীয় চাকরি হলেও ক্রমাগত ভ্রমণ, মানসিক চাপ ও পরিবার থেকে দূরে থাকা সম্পর্ক ভাঙনের কারণ হয়।

ব্যালে ডান্সাররা

কঠোর পরিশ্রম, শারীরিক সমস্যা, শরীর নিয়ে হীনম্মন্যতা ও মানসিক চাপ তাদের দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

উল্লেখ্য, গবেষণায় দেখা গেছে, যেসব পেশায় মানসিক চাপ, সময়ের অভাব, দীর্ঘ দূরত্বে থাকা বা অনিরাপত্তাবোধ বেশি সেই পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হারও তুলনামূলকভাবে বেশি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন